মনের আশা বাংলা ভাষা

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৩ PM
শাবলু শাহাবউদ্দিন

শাবলু শাহাবউদ্দিন

সংগ্রাম আর রক্ত দানে আসল বাংলা ভাষা
ফিরিঙ্গিরা করল নষ্ট বাংলা মায়ের আশা,
হায়েনা পাক গেল সরে, কিচ্ছা গীবত গাইল দূরে
তবু মোদের আদায় হল বাংলা ভাষার আশা।

রক্ত দানে শহীদ জব্বার বরকত হল অমর
বাংলা পেল সংগ্রামী দিন, বাঁধল তারা কোমর,
আসুক যত শক্ত বাঁধ, রক্ত দিয়ে করব তাক
বাঁধন বিহীন সংগ্রামী দিন বাংলা ভাষা মুক্তি পাক।

বাংলার কবি বাংলার সবই, লেখবে তারা কাব্য
বাংলা ভাষায় মিশে না যেন অন্য ভাষার শ্রাব্য,
ভাষা যেন একুশে না, আটই ফাল্গুন হয়
ভাষা দিবস নামে কেন মিথ্যা অভিনয়।

বাংলা ভাষার নাই যে আশা পথ উন্নয়ন
ভাষার নামে করছে সাধন ইংরেজিতে অয়ন,
দুর্বার ঐ পথ শিশু খাইছে যে মার অহ্ন নিশো
অন্য ভাষায় আনুক কিছু, এমন কেন হয়; বাংলা ভাষায় নয়।

শহীদ আত্মা কষ্ট পাবে, বাংলার আশা নষ্ট হবে
হয় না যদি বাংলা ভাষা, শৈশবের মনের আশা;
লাল পতাকার সবুজ তলে শপথ করি দলে দলে
বাংলা ভাষার ছায়া তলে আশ্রয় নিব সব ভুলে,
জয় বাংলা, জয় ভাষা, হোক পূর্ণ মনের আশা।।


শাবলু শাহাবউদ্দিন

ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

ট্যাগ: কবিতা
পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৪ দেশের গবেষকদের নিয়ে যবিপ্রবিতে বৈশ্বিক প্রযুক্তি সম্মেলন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬