বাংলা একাডেমির ৪ পুরস্কার ঘোষণা

১৯ নভেম্বর ২০১৮, ০১:৩৬ PM
বাংলা একাডেমি

বাংলা একাডেমি

বাংলা একাডেমি পরিচালিত বিশিষ্ট ব্যক্তিদের নামে চালু থাকা চারটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুরস্কার চারটি হচ্ছে— সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০১৮, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৮ এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০১৮।

সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮-এ ভূষিত হয়েছেন কবি মুহম্মদ নূরুল হুদা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন কবি আবিদ আজাদ (মরণোত্তর) এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন অধ্যাপক হায়াৎ মামুদ।

আগামী ৮ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪১তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ চারটি পুরস্কার দেয়া হবে বলে  বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। খবর বাসসের

পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৪ দেশের গবেষকদের নিয়ে যবিপ্রবিতে বৈশ্বিক প্রযুক্তি সম্মেলন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬