৪ মে ‘কবিতায় আঁকি জীবন’

০৩ মে ২০১৮, ০৬:৪৫ PM

ইতিহাস, প্রেম, মানবতা আর নারীর একান্ত কিছু অনুভূতি ছোঁয়ার বাসনায় প্রথমবারের মতো আবৃত্তি প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে ‘বৈঠক’। শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ প্রযোজনা।

উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেড এম শফিউল আলম ভুঁইয়া, অভিনেতা ও পরিচালক গাজী রাকায়েত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য ও আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন প্রমুখ।

‘কবিতায় আঁকি জীবন’ শিরোনামে প্রযোজনার মাধ্যমে কবিতার বিমূর্ততায় জীবনের নানাদিকের অবয়বকে দেখার চেষ্টা করেছে বৈঠকের সদস্যরা। অনুষ্ঠানে আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী সালমা শবনম, নাজনীন নাজ, আনজোমোরা মুন্নী, উম্মে হাবিবা শিবলী, আসাদুজ্জামান সাজু ও হাসান মাহাদী লাল্টু।

১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬
স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ
  • ২৫ জুন ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ২৫ জুন ২০২৬