কবিতা: মৃত্যুকথন

১৬ অক্টোবর ২০২০, ১১:৫৭ AM
ড. এ কে এম গোলাম রব্বানী

ড. এ কে এম গোলাম রব্বানী © টিডিসি ফটো

মৃত্যু এক বর্ণ পরিচয়হীন নাম
যার নিজের কোন মৃত্যু নেই ।
মৃত্যু স্বপ্নের মৃত্যু ঘটায়
যার কোন হৃদয় নেই।
মৃত্যু এক আকস্মিক আগন্তক
যার কোন বয়স নেই।
মৃত্যু এমন এক পথ চলা
যার কোন অভিজ্ঞতা নেই।
মৃত্যু সর্বদা গমনাগমন করে
যার কোন অবয়ব নেই।
মৃত্যু এক অনিবার্য পরিণতি
যার কোন অবসান নেই।

***সভ্যতার এই মহাসংকটে করোনা মহামারীতে যাদের হারিয়েছি
তাদের অন্তহীন যাত্রার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত।

ড. এ কে এম গোলাম রব্বানী: অধ্যাপক ও প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়

আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
১২ ফেব্রুয়ারির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬
সংসদে সব দলকে নিয়ে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহম…
  • ১৮ নভেম্বর ২০২৬