বিনয়ী আরেফিন শুভ’র ভূয়সী প্রসংশায় সোহেল তাজ

০২ অক্টোবর ২০২০, ০৯:০৪ AM
আরেফিন শুভ এবং সোহেল তাজ

আরেফিন শুভ এবং সোহেল তাজ © টিডিসি ফটো

ঢালিউডের এ সময়ের জনপ্রিয় সুপারস্টার আরেফিন শুভ’র ভূয়সী প্রশংসা করেছেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এবং বর্তমান সময়ে জনপ্রিয় উপস্থাপক বনে যাওয়া তানজিম আহমেদ সোহেল তাজ। এক অনুষ্ঠানের আমন্ত্রন জানাতে গিয়ে শুভ’র সাথে কথা বলে মুগ্ধ হয়েছেন সোহেল তাজ—নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এমনটাই জানিয়েছেন সোহেল তাজ।

ফেসবুক স্ট্যাটাসে আরেফিন শুভ’র বডি ট্রান্সফরমেশনের একটি ছবি আপলোড করে সেখানে তিনি লেখেন, “আপনারা যারা গেস করেছেন আরেফিন শুভ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন- কংগ্রাচুলেশন। আমাদের সারপ্রাইজ অতিথির একজন হচ্ছেন সুপারস্টার আইকন আরেফিন শুভ”

শুভ’র কথায় গুণোমুদ্ধ হয়ে সোহেল তাজ স্ট্যাটাসে লিখেন, “শুভর সাথে আমার গতকাল রাতে কথা হয়। আমি ওর সাথে কথা বলে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি—এত অমায়িক আর ভদ্র যে ওর মত একজন সুপারস্টার হতে পারে—তা আমার কল্পনার বাইরে ছিল। ওর কাছ থেকে আমাদের সকলের অনেক কিছু শিখার আছে—যত বড়ই হও না কেন আর যত খ্যাতিই অর্জন করো না কেন ততই অমায়িক হতে শিখতে হবে।”

শুভকে পাসমার্কের চেয়ে আরো অনেক মার্কস বাড়িয়ে দিয়ে তিনি আরো লেখেন, “একজন গুণীজন বলে গেছেন যে একটা মানুষের আসল পরিচয় বা রূপ বেরিয়ে আসে ক্ষমতা আর খ্যাতি অর্জন করার পর- সেই পরীক্ষায় শুভ A+++”

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬