ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মদিন আজ

২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯ PM
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর © সংগৃহীত

আজ ২৬ সেপ্টেম্বর। বাঙালির রেনেসাঁর অন্যতম কান্ডারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মদিন। ১৮২০ সালের এইদিনে বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরসিংহ সেই সময় অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল। তবে তাঁদের আদিবাস ছিল বর্তমান হুগলী জেলার অন্তর্বতী বনমালীপুর নামক গ্রাম। ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সুপণ্ডিত ও বলিষ্ঠ দৃঢ়চেতা পুরুষ। ইনিই ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন।

ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় চাকরি করতেন। পরিবার নিয়ে শহরে বাস করা তার সাধ্যের অতীত ছিল। সেই কারণে বালক ঈশ্বরচন্দ্র গ্রামেই মা ভগবতী দেবী ও ঠাকুমার সঙ্গে বাস করতেন। তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ বুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

তিনি রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয়সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা।

বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন ১৮৯১ সালের ২৯ জুলাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ১০ মাস ৪ দিন।

মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএমইউতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ১৮ নভেম্বর ২০২৬
আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
১২ ফেব্রুয়ারির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে…
  • ১৮ নভেম্বর ২০২৬