কৃতির সঙ্গে সময় কাটাব, স্মোকিং ছেড়ে দেব— সুশান্তের চিরকুট

২০ সেপ্টেম্বর ২০২০, ১২:১০ PM

© ফাইল ফটো

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে নিয়ে এখনও তদন্ত চলছে। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সুশান্ত সিংহ রাজপুতের বছর দু’য়েক আগে হাতে লেখা কিছু চিরকুট। সেখানে ধূমপান  ছেড়ে দেয়াসহ অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও সম্পর্কে জড়ানোর কথা উল্লেখ করেছেন তিনি।

ইন্ডিয়া টুডে’র একটি রিপোর্টে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। সেখান থেকে জানা যায়, ২০১৮-র ২৭ এপ্রিল ওই ‘ডেইলি চার্ট’ তৈরি করেছিলেন সুশান্ত। তাতে প্রথমেই লেখা ছিল রাত আড়াইটের সময় ঘুম থেকে উঠবেন তিনি। তবে ওই ডায়রির পৃষ্টায় সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হল ৮ নম্বর পয়েন্টটি।

সেখানে নীল কালিতে লেখা ছিল ‘কৃতির সঙ্গে সময় কাটাব’। তাতে লাল টিক করা। তার মানে নেহাতই বন্ধু না, অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

ওই চিরকুটে সুশান্ত তার ‘টু ডু’ লিস্টে লিখে রেখেছেন ‘কেদারনাথ’ স্ক্রিপ্ট পড়ার কথাও। এখানেই শেষ নয়, ওই পাতারই তিন নম্বর পয়েন্টে লেখা রয়েছে ‘নো স্মোকিং’। তার উপরে লাল কালিতে টিক মার্ক। সুতরাং ধারণা করা যায়, ২০১৮ নাগাদ সিগারেট ছাড়তে চেয়েছিলেন সুশান্ত।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬