নতুন ঠিকানায় ‘বেঙ্গল বই’

০৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৬ PM

© সংগৃহীত

করোনা মহামারিতে সংক্রমণের কারণে গত কয়েক মাস বন্ধ থাকার পর আবার খুলছে রাজধানীর ‘বেঙ্গল বই’। তবে এবার আর লালমাটিয়ার বহুতল ভবনে নয়, স্থানান্তর হয়ে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয় ভবনের নিচতলায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আজ শুক্রবার থেকে নতুন ঠিকানায়, নতুন আঙ্গিকে শুরু হবে কার্যক্রম।

এর আগে গত বুধবার বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক রেজওয়ানুল হক কামাল চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে কয়েক মাস বন্ধ থাকার পর আবার খুলছে ‘বেঙ্গল বই’। তবে এবার তা খুলছে নতুন ঠিকানায়। লালমাটিয়ার বহুতল ভবনের পরিবর্তে 'বেঙ্গল বই' স্থানান্তর হয়ে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয় ভবনের নিচতলায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বর মাসে শিল্প-সাহিত্য-সংস্কৃতির মিলন-আবহে লালমাটিয়ায় বহুতল ভবনের বিশাল পরিসরে প্রতিষ্ঠিত হয়েছিল 'বেঙ্গল বই'। নিয়মিতভাবে আয়োজন করা হতো পাঠচক্র, কবিতা পাঠের আসর, নতুন লেখা ও লেখকের সঙ্গে পরিচিতিমূলক সভা, প্রকাশনা উৎসব, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের নিয়ে কর্মশালা ইত্যাদি। মনোরম পরিবেশের কারণে বইপ্রেমিদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয় এটি।

ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
লুইস হেনরিককে টপকে একাদশে রায়ান, অ্যানচেলত্তির সিদ্ধান্ত নি…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬