আজ রাতে গাইবেন ড. মাহফুজুর রহমান

০২ আগস্ট ২০২০, ০১:১২ PM

© ফাইল ফটো

এই ঈদেও প্রচারিত হচ্ছে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। আজ রবিবার (২ আগস্ট) ঈদের ২য় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে তার একক সংগীতানুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’।

ড. মাহফুজুর রহমানের গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রথম প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদেও প্রচার হয়েছে সংগীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।

সেই ধারাবাহিকতায় গত বছর প্রচার হয় ‘মন থেকে রইলো শুভ কামনা’ এবং ‘একইতো আকাশ দেখি’। এ বছর ঈদ উল ফিতরে প্রচার হয় শিল্পীর একক সংগীতানুষ্ঠান ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’।

এবার ঈদেও থাকছে ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬
১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬
প্রথমার্ধেই গোলবন্যা, হাইতির সাথে ২-২ গোলে সমতায় বিরতিতে মর…
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬