ভারতে আরও এক অভিনেতার আত্মহত্যা!

০৯ জুলাই ২০২০, ০৯:২৪ AM

© ফাইল ফটো

ভারতের বিনোদন জগতে আত্মহত্যার প্রবণতা যেন ছাড়ছেই না। সুশান্তের পর এবার আত্মহত্যা করলেন দেশটির কন্নড়ের আরও এক জনপ্রিয় অভিনেতা সুশীল গৌড়া। জানা গেছে, মান্ডিয়ায় তার নিজ বাড়িতেই আত্মঘাতী হয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। তার মৃত্যুতে রীতিমত অবাক তার ভক্ত ও সহকর্মীরা।

যদিও এখন পর্যন্ত তার আত্মহত্যার কোনো স্পষ্ট কারণ জানা যায়নি। অনেকে সুশান্তের মতো এ মৃত্যুকেও খুন বলে দাবি করছেন। অন্তপুরা নামে একটি দক্ষিণী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুশী গৌড়া।

তার সহ-অভিনেত্রী অমিতা রঙ্গনাথ এদিন সুশীলের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না যে সুশীল নেই। ও খুবই নরম মনের ছেলে ছিল আর ঠান্ডা মাথার। কী এমন হলো তার সাথে যে এত তাড়াতাড়ি ও চলে গেল! আমি মর্মাহত।’

জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) আত্মহত্যা করেন সুশীল গৌড়া। অভিনেতা ছাড়াও ফিটনেস ট্রেনার ছিলেন তিনি। কন্নড় ছবিতে অভিনয় করাই ছিল তার লক্ষ্য। সম্প্রতি একটি ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করেন তিনি। এখনো সেই ছবি মুক্তি পায়নি। ওই ছবিতে মুখ্য চরিত্রে আছেন দক্ষিণী অভিনেতা দুনিয়া বিজয়।

রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬
১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬
প্রথমার্ধেই গোলবন্যা, হাইতির সাথে ২-২ গোলে সমতায় বিরতিতে মর…
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬