কবিতা: ‘মায়ের হাতের পরশ যেনো স্বর্গতুল্য সুখ’

১০ মে ২০২০, ০৫:১৯ PM

© টিডিসি ফটো

মায়ের হাতের পরশ যেনো স্বর্গতুল্য সুখ,
দেখলে তার বদনখানি দূর হয় শত দুঃখ।
সুখে, দুঃখে কেবল তিনি সবার চেয়ে আপন,
রাতিদিনি খোকা নিয়ে তার কতনা স্বপন!

রাত্রি এলে মা যে থাকে দাঁড়িয়ে দ্বারে,
কখন আসবে খোকা মোর ঘরেতে ফিরে।
খোকার গায়ে কভু যদি একটু জ্বরও আসে,
সারারাত্র থাকে মা খোকারই পাশে।

শিক্ষা-দীক্ষায়, কাজে-কর্মে মা যে জীবন প্রভা,
মায়ের স্নেহ পরশ ছাড়া জীবন প্রদীপ নেভা।
লেখাপড়া শেষে খোকা হলে মহামানব,
মায়ের মুখে ফোটে হাসি, চোখে স্বপ্নের অণর্ব।


লেখক: শিক্ষার্থী, আইন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আজ ও কাল রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬