বিশ্বসাহিত্য কেন্দ্রে ৪০ হাজার বই দিল বিকাশ

২৯ জানুয়ারি ২০২০, ০৩:০৩ PM

© সংগৃহীত

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৪০ হাজার বই দিয়েছে বিকাশ। গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও এই উদ্যোগ নিয়েছে বিকাশ।

মঙ্গলবার মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের কাছে বইগুলো হস্তান্তর করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বই পড়লেই মানুষ বিকশিত হয় আলোকিত হয়। আগামী প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা। বিশ্বসাহিত্য কেন্দ্র এবং বিকাশ যৌথভাবে আলোকিত আগামী গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

বিকাশের সিইও কামাল কাদীর বলেন, বইপড়ার উৎসাহিত করার মত একটা অসাধারণ কার্যক্রমের অংশ হতে পেরে বিকাশ আনন্দিত। মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে বিকাশের যে প্রত্যয়, সেই দায়বদ্ধতা থেকেই আমরা এই কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ।

বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মনিরুল ইসলাম, মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার শাহীন উপস্থিত ছিলেন।

বইপড়া কর্মসূচিতে অংশ নিতে পারে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতি বছর তাদের সংখ্যা থাকে ৫০ হাজারের বেশি।

ট্যাগ: বই
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬