ইউনেস্কো’র স্বীকৃতি পেলো আন্তর্জাতিক গণিত দিবস

২৭ নভেম্বর ২০১৯, ০৬:৪১ PM

© ফাইল ছবি

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠন- ইউনেস্কার স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক গণিত দিবস। পাই দিবস হিসেবে পালিত ১৪ মার্চকে গণিত দিবসের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের এ সংগঠনটি।

ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়েনের সাধারণ সম্পাদক অধ্যাপক হেলজ হোল্ডেন-এর সূত্রে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

এ বিষয়ে তিনি বলেন, ২৬ নভেম্বরে ‘ইউনেস্কো’ তাদের ৪০তম বার্ষিক সাধারণ সভায় ১৪ মার্চকে (পাই দিবস) আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।

ইউনেস্কোর ঘোষণাকে সুসুংবাদ আখ্যায়িত করে ঢাবির এ অধ্যাপক বলেন, এখন থেকে প্রতি বছর ১৪ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণিত দিবস পালন করা হবে। ২০২০ সালে ১৩ মার্চ ইউনেস্কোর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১ম আন্তর্জাতিক গণিত দিবস উদ্বোধন করা হবে।

তিনি জানান, ২০২০ সালের জন্য প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ম্যাথমেটিক্স ইজ এভরিহোয়্যার’। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ গণিত সমিতিও ২০২০ সালের ১৪ মার্চ আন্তর্জাতিক গণিত দিবস পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬