ইনিংস পরাজয়ের শঙ্কা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ

১৬ নভেম্বর ২০১৯, ০২:০৬ PM

© সংগৃহীত

স্বাগতিক ভারতের সাথে টেস্টে ম্যাচে পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। হাতছানি দিচ্ছে ইনিংস পরাজয়ের শঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৫ রানেই প্রথম সারির ৬ উইকেট নেই বাংলাদেশের। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। বাকী আছে আরো দু’দিন। এখন পরাজয় শুধু অপেক্ষার ব্যাপার।

বর্তমানে মুশফিকুর রহিম (৩৫) ও মেহেদি হাসান মিরাজ (০) রানে ক্রিজে রয়েছেন।

এর আগে ৩৪৩ রানের লিড নিয়ে গতকাল শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন শেষ করে ভারত। শনিবার তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি কোহলির দল। গতকালের ৬ উইকেটে ৪৯৩ রান নিয়েই ইনিংস ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক। ইন্দোরে ভারত বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ সবাই যখন ধারণা করছিল যে, তৃতীয় দিন ভারত তাদের লিডটাকে আরো বড় করবে। তখন আচমকাই ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক। যার ফলে কঠিন এক পরিস্থিতিতে শনিবার সকালে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

তবে এই টেস্টে ইতিবাচক ফল আনতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে মুমিনুলদের। এখনো পুরো তিনটি দিন বাকি এই ম্যাচের। এমন পরিস্থিতি মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসের মতোই অদূরর্শীতার পরিচয় দিলো বাংলাদেশী ব্যাটসম্যানরা।

দলীয় ১০ রানের মাথায় ইমরুল কায়েস ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন। ১৬ রানের মাথায় ৬ রান করে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৩৭ রানের মাথায় ব্যক্তিগত ৭ রানে ফেরেন মুমিনুল হক। ৪৪ রানের মাথায় ১৮ রান করে ফেরেন মোহাম্মদ মিথুন। ৭২ রানের মাথায় ১৫ রান করে ফেরেন মাহমুদুল্লাহ। ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও জুটি বড় করতে পারেননি। ৬৩ রানে ভাঙে দু’জনের জুটি। ১৩৫ রানের মাথায় ৩৫ রান করে লিটন ফিরলে জুটি ভাঙে।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ সবকয়টি উইকেট হারিয়ে ১৫০ রান। ভারতের সংগ্রহ ১১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৯৩ রান।

ওসির বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১
  • ২৫ এপ্রিল ২০২৬
‘এইমস্ক্রাইব’ এআই সমাধান নিয়ে ইউআইইউতে হিট প্রকল্পের ওয়ার্ক…
  • ২৫ এপ্রিল ২০২৬
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
  • ২৫ এপ্রিল ২০২৬
জুলাই সনদ ও গণভোটের কিছু অংশ প্রতারণামূলভাবে ঢুকানো হয়েছে: …
  • ২৫ এপ্রিল ২০২৬
জাল সনদে চাকরি, দুই শিক্ষক কারাগারে
  • ২৫ এপ্রিল ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন আগামীকাল বি…
  • ২৫ এপ্রিল ২০২৬