কবিতা: প্রদীপ্ত

১৪ নভেম্বর ২০১৯, ০৯:৩৯ PM

© টিডিসি ফটো

আমি অমঙ্গলের অগ্নিদগ্ধ সহস্র আলোকবর্ষ ধরে,
জ্বলেপুড়ে হয়েছি ন্যায়ের নব নক্ষত্র; আমি প্রদীপ্ত।
আমি করিব যুদ্ধ অমঙ্গলের সাথে, আনিব শান্তি এ ব্রহ্মান্ডতে।

আমি দেশদ্রোহীর স্বর্গ করিব ধ্বংস,
স্বপ্নের সুশাসন করিব প্রতিষ্ঠিত।
আমি অবিচারক বিধিকে দিবো প্রাণদন্ড; আমি প্রদীপ্ত।
আমার আলোয়-আলোকিত বিশ্বব্রহ্মান্ড।

আজ আকাশ-পাতাল জয়ের ধ্বনি প্রদীপ্তকে নিয়ে।

মানবতার সিংহাসন থেকে কদর না করলে জনতার,
আমার থেকে অত্যাচারীর খুঁজে পাবেনা তো আর।
আমি নারীর বুকের নিশ্বাস, পুরুষের শেষ বিশ্বাস।

যারা মানব সেবার অন্তরালে হয়েছে বণিক,
তাদের রাজ্যে আমি হবো স্বেচ্ছাচারী রাজা।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬