পশুপ্রেমী আহারে!— কাজী তাহমিনা

১১ আগস্ট ২০১৯, ১১:৩৫ AM

কেএফসিতে যাই যখনি,
মুরগিভাজা খাই,
বিয়েবাড়ি, জন্মদিনেও,
কাচ্চি কিন্তু চাই।

ভালো লাগে কালা ভুনা,
শাহি মোসাল্লাম,
মাটনলেগের রোষ্টগুলোরও,
ভালোই আছে নাম।

খাচ্ছি বসে প্রতিদিনই,
মাংস হরেক রকম,
কোরবানিটা এলেই সাজি,
'পশুপ্রেমী' চরম!

'উফ! শালা, মোসলমানে,
আচ্ছা রকম গ্লাটন,
কোরবানিতে আচ্ছাসে খায়,
বীফ অথবা মাটন।'

কিন্তু সবাই যায় যে ভুলে,
আসল শিক্ষাবাণী,
স্বার্থত্যাগ আর সমর্পণই,
মর্ম বলে জানি।

মাংস বিলি, দেওয়া থোওয়া,
গরীব দুঃখীর তরে,
এই কদিনই মাংস জোটে,
কারো কারো ঘরে।

কোরবানিটা এলে যাদের,
বাড়ে পশুপ্রীতি,
বছরজুড়ে তাদেরই দেখি,
চেকইন দেওয়ার রীতি!

চিকেন খেয়ে চেকইন দেবে,
'উফ যে,ভীষণ ইয়াম্মি',
গরুর প্রতি আচ্ছা দরদ,
যেন গরুর মাম্মি!

হিপোক্রিসি হরেক রকম,
দেখছি বসে, বাহার!
সারা বছর পেটপূজারী,
একদিন 'উহু, আহা'-র!

চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬