রাবিতে শুরু হচ্ছে দেশের প্রথম নাট্যমেলা 

০২ মার্চ ২০১৯, ০১:১০ PM
নাট্যমেলা উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করে ‘আনর্ত’

নাট্যমেলা উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করে ‘আনর্ত’ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ব্যতিক্রমধর্মী নাট্যমেলা। বিশ্ববিদ্যালয়ের শিরাজী ভবনের ‘আনর্ত আঙ্গিনা’ ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ মেলা চলবে। থিয়েটার পত্রিকা ‘আনর্ত’ এ মেলার আয়োজন করছে।

আজ শনিবার সকাল ১০টায় ‘আনর্ত আঙ্গিনায়’ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মেলা সম্পর্কে সংবাদিকদেরকে বিস্তারিত জানানো হয়। এটিকে দেশের প্রথম নাট্যমেলা হিসেবে অভিহিত করেছেন আয়োজকরা।

‘আনর্ত’র সম্পাদক ও নাট্যকলা বিভাগের সভাপতি আতাউর রহমান রাজু বলেন, ‘আমার জানামতে দেশে অনেক নাট্য উৎসব হয়েছে, কিন্তু কোথাও 'নাট্যমেলা' হয়নি। সে হিসেবে এটিই দেশের প্রথম নাট্যমেলা। নিঃসন্দেহে দেশে তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।’

মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান। এছাড়া বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড . চৌধুরী এম. জাকারিয়া, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লিয়াকত আলী লাকী, বিপ্লব বালা প্রমুখ।

দুই দিনব্যাপী এ আয়োজনে থাকবে, নাটক, নাটকের গান, নাট্য-আডডা, বৈঠক, নাট্য-উপকরণ প্রদর্শনী, বইয়ের দোকান এবং রাজশাহী বিভাগীয় নাটকের উল্লেখযোগ্য দলসমূহের স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা প্রাঙ্গনে বাবুল বিশ্বাসের প্রদর্শনী ও নাটকের বইয়ের হাট চলবে।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬