জাতীয় কবিতা উৎসব শুরু

০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৬ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে শুরু হয়েছে দু’দিনব্যাপী ৩৩তম জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। উৎসবের এবারের স্লোগান ‘বাঙালির জয়, বাঙালির কবিতা’।

আয়োজকরা জানান, উৎসব প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। কবিতাপাঠ পর্ব, ছড়াপাঠ, আবৃত্তিপর্ব, পুরস্কার প্রদান পর্ব ও বিদেশি ভাষার কবিতার আসর দিয়ে এবারের কবিতা উৎসব সাজানো হয়েছে।

উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত রয়েছেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, আহ্বায়ক রবিউল হুসাইন, উপদেষ্টা নূর আলম নূরু এবং কাজী রোজীসহ দেশি-বিদেশি কবিরা।

উল্লেখ্য, এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, তুরস্ক, ইয়েমেন, চীন, ভিয়েতনাম, উরুগুয়েসহ ১২টি দেশের চার শতাধিক কবি, লেখক, গবেষক অংশ নিচ্ছেন।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬