বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

২৮ জানুয়ারি ২০১৯, ০৫:১৭ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

২০১৮ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত চার কবি-লেখকের নাম ঘোষণা করেন।

২০১৮ সালে কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী এ পুরস্কার পেয়েছেন৷ এ বছর অনুবাদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, নাটক এবং শিশুসাহিত্যে কাউকে এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, আজ (সোমবার) সকালে বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

১৯৬০ সালে প্রবর্তিত বাংলা একাডেমি পুরস্কার দশটি বিষয়ে প্রদান করা হয়ে থাকে। পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে দুই লাখ টাকা, সনদপত্র ও স্মারক তুলে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব আব্দুল মান্নান ইলিয়াস, একাডেমির পরিচালক, উপপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬