বিকেলের গল্প দ্যা ইভেনিং নিয়ে আসছেন চবি শিক্ষার্থীরা

২০ জানুয়ারি ২০১৯, ১২:৩২ PM

© টিডিসি ফটো

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়...। গানের কথাই বলে দিচ্ছে বিকালের সময়টা আসলে বন্ধুর জন্যই। প্রিয় মানুষের সঙ্গে কাটানো বিকেলের মূহুর্তগুলো নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করতে যাচ্ছে ‘দ্যা ইভেনিং’ নামের স্বল্পদৈর্ঘ্যর এক চলচ্চিত্র।

দ্যা ইভেনিং চলচ্চিত্রটির গল্প এগিয়েছে মূলত সাদাফ এবং শ্রেয়া নামের দুটি চরিত্র কে ঘিরে। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে সানজিদুল সাকিবের প্রযোজনায় জনপ্রিয় "খালি কলসি" ইউটিউব চ্যানেলের জন্য। গল্প বুনন ও নির্মাণ করেছেন শামীম রানা। এতে মূল চরিত্রে (সাদাফ) অভিনয় করছেন মডেল ও অভিনেতা রাচিং। জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র  ‘নাবিলা’য় অভিনয় করে দর্শকের মন জয় করেন এ তরুণ।

আর ‘শ্রেয়া’ চরিত্রে রয়েছে লামিসা তাহসিন খান মাইশা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে রয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আমিন, ইউনূসসহ আরো অনেকে।

রুপসজ্জায় রয়েছেন মুসলিমা লিমা। কারিগরি সহযোগীতায় আছে ফাহমিদা, সোহাগ, বিজয়, ফাহিম, শামীম হক, বিশ্বনাথ ভৌমিকসহ প্রমুখ। স্থিরচিত্র ধারণ করেছেন শফিকুল ইসলাম শান্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশনে ১৬ জানুয়ারি থেকে শ্যুটিং শুরু করেছে টিম ‘খালি কলসি’।

ভিন্ন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভাবনা এবং গল্পের ব্যাপারে চলচ্চিত্রটির প্রযোজক সানজিদুল সাকিব জানান, ‘খুবই সহজ এবং সাবলীল গল্প উপস্থাপন করার চেষ্টা করবো দর্শকের কাছে। দর্শকের ভালো লাগবে আমার বিশ্বাস।’ ‘খালি কলসি’ চ্যানেলের পূর্বের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে।

‘দ্যা ইভেনিং’ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি দেখতে হলে চ্যানেলটি সাবসক্রাইব করে ভ্যালেন্টাইন অবধি অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল ম্যান…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • ২৬ এপ্রিল ২০২৬
টেবিলে বসা নিয়ে বিয়েবাড়িতে বর ও কনেপক্ষের সংঘর্ষ, অতঃপর ...
  • ২৬ এপ্রিল ২০২৬
শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্য…
  • ২৫ এপ্রিল ২০২৬
জাকসুর উদ্যোগে জাবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ২৫ এপ্রিল ২০২৬
অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এনসিপি’র
  • ২৫ এপ্রিল ২০২৬