এবছর অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক আকিমুন রহমান

০১ জানুয়ারি ২০১৯, ০৮:৫৫ PM
কথাসাহিত্যিক ড. আকিমুন রহমান

কথাসাহিত্যিক ড. আকিমুন রহমান

এবছর ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৫’ পাচ্ছেন লেখক-গবেষক ড. আকিমুন রহমান।  বাংলাদেশের প্রবন্ধ, গবেষণা ও কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হবে।  আগামী ৫ জানুয়ারি বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী ও বিশেষ অতিথি থাকবেন প্রাবন্ধিক অধ্যাপক বেগম আকতার কামাল। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।  বাংলা ১৯৯৩ সাল থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতিবছর একজন নারী-সাহিত্যিককে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬