শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০১৮, ০৭:২০ PM

© ফাইল ফটো

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে শিবপুর মডেল থানা প্রঙ্গণে ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মুক্তিস্মারকে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য কুচকাওয়াজ, কবিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয় র‌্যালী, প্রামাণ্য চিত্র ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়া ছবি প্রর্দশনসহ বিভিন্ন কর্মসূচি ও সর্ব শেষ সাংস্কৃতিক অনুৃষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবীর এর সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, সহকারি কমিশনার (ভূমি) মুন মুন জাহান লিজা, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আ: মোতালিব খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহব্বায়ক বিপ্লব চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬