সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৬ PM
শুক্রবার সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।

শুক্রবার সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। © সংগৃহীত

প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৪তম জন্মবার্ষিকীতে তাঁর নিজ জন্মভূমি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব মাইচপাড়া গ্রামে দুই দিনব্যাপী সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার  সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদারীপুরের স্থানীয় আবৃত্তি শিল্পীরা সুনীলের লেখা প্রখ্যাত কবিতাবলি আবৃত্তি করেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ অয়োজনে অংশ নেন এবং গান ও নৃত্য পরিবেশন করেন। এছাড়াও সুনীল মেলায় পাঁচটি স্টল করা হয়েছে। এতে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গ্রন্থাবলি পাওয়া যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর ইসলাম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, পৌর মেয়র এনায়ের হোসেন হাওলাদার প্রমুখ। 

দুই বাংলার প্রখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালের ১৩ অক্টোবর উপমহাদেশের কিংবদন্তি এই লেখক পরলোক গমন করেন।

ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা ও ৭০…
  • ২৫ জুন ২০২৬
খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬