‘রাতের ভোট’ বাস্তবায়নের অভিযোগ, আলোচিত ডিসি সরোজ কুমার বাধ্যতামূলক অবসরে

২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৬:৪০ PM
ডিসি সরোজ কুমার নাথ

ডিসি সরোজ কুমার নাথ © সম্পাদিত

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোট’ বাস্তবায়নের অভিযোগে আলোচিত ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন জারির আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকালে সরোজ কুমার নাথের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন, ভিত্তিহীন মামলা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এছাড়া ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরার অভিযোগও তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া করোনা মহামারির সময় ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ত্রাণ বিতরণ ও সরকারি তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম এবং আর্থিক দুর্নীতির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ থাকা সত্ত্বেও ২০২১ সালের ২৯ অক্টোবর তৎকালীন সরকার তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়।

সূত্রের দাবি, প্রশাসনিক দায়িত্বে থাকা অবস্থায় দলীয়করণ, স্বজনপ্রীতি এবং আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে ছিলেন সরোজ কুমার নাথ। এসব অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়ে আসছিল বিভিন্ন মহল।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬