মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে মানহানির মামলা ফেস দ্য পিপল সম্পাদক সাগরের

০৭ জুলাই ২০২৬, ০৭:৪৩ PM
মাস্তুল ফাউন্ডেশনের লোগো ও ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগর

মাস্তুল ফাউন্ডেশনের লোগো ও ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগর © টিডিসি সম্পাদিত

প্রতারণার অভিযোগে আলোচিত দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফেস দ্য পিপলের প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগর। গত বুধবার (১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার আবেদনে বলা হয়েছে, ফেস দ্য পিপলে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাস্তুল ফাউন্ডেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সম্পাদিত ও বিকৃত ভিডিও ও অডিও প্রকাশ করে। এর মাধ্যমে সাইফুর সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে বলে অভিযোগে বলা হয়।

এর আগে ‘যাকাতের টাকায় সুদের কারবার, আল্লাহর সন্তুষ্টির নামে মাস্তুলের অভিনব প্রতারণা’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

মামলার আবেদনে আরও দাবি করা হয়েছে, ভিডিওটিতে বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি, বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় নিজের মানহানি হয়েছে উল্লেখ করে আদালতের মাধ্যমে আইনগত প্রতিকার চেয়েছেন সাইফুর সাগর।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬