বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

০৭ জুলাই ২০২৬, ০৬:৪১ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © সংগৃহীত

বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আজ মঙ্গলবার বার কাউন্সিলের সচিব ও জেলা দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৬ জুলাই) বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নোটিশে বলা হয়েছে, বার কাউন্সিলের লিখিত পরীক্ষার সকল প্রার্থীকে অবশ্যই নির্ধারিত ওয়েব লিঙ্ক (bar.teletalk.com.bd) ব্যবহার করে নিজ নিজ ফরম পূরণ/প্রোফাইল সাবমিট করতে হবে। অন্যথায় তাদের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে না। পরীক্ষা-বিধি মোতাবেক এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রি-অ্যাপিয়ার প্রার্থীদের অনলাইন ফরম পূরণ, ফি প্রদান এবং রেগুলার প্রার্থীদের প্রোফাইল সাবমিট সম্পকিত বিস্তারিত তথ্যাদি শিগগিরই প্রকাশ করা হবে। 

পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬