শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিচার চেয়ে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধীরা

১৩ জানুয়ারি ২০২৬, ০২:২০ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:২১ PM
রিফাত রশিদ

রিফাত রশিদ © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তাকরার অভিযোগে দেশের শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। একইসঙ্গে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ করে সংগঠনটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

ব্যবসায়ীদের কয়েকজন হলেন- বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম, বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি, এস আলম গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, নাসা গ্রুপের তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, দোকান মালিক সমিতির তৎকালীন সভাপতি হেলাল উদ্দিন, বিকেএমইএ সভাপতি মো. হাতেম, এপেক্স গ্রুপের চেয়ারম্যান নাসিম মঞ্জুর, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, প্রাণ-আরএফএল গ্রুপের মো. সানিসহ অন্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জুলাই ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ীরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার অঙ্গীকার করেন তারা।

২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা দেবে সরকার, ছানি অপারেশন হবে …
  • ০৩ নভেম্বর ২০২৬
সেই শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
  • ০৩ নভেম্বর ২০২৬
বিএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক এম এ হাদীর স্মরণ সভা অনুষ্ঠিত
  • ০৩ নভেম্বর ২০২৬
৬ ঘণ্টার জন্য টোল ফ্রি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 
  • ০৩ নভেম্বর ২০২৬
অপহরণের ১০ দিন পর কলেজছাত্র রিদোয়নকে উদ্ধার
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ পদে কর্মকর্তা নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক, আবেদন ১২ নভ…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950