যে আদালতে বঙ্গবন্ধুকন্যার আস্থা নেই, সেখানে আমি লড়াই করব না: জেড আই খান পান্না

২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ PM
জেড আই খান পান্না

জেড আই খান পান্না © ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি আইনি লড়াই করবেন না বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি স্পষ্টভাবে জানান, এই মামলাগুলোতে তিনি আর লড়বেন না।
 
ভিডিও বার্তায় জেড আই খান পান্না বলেন, ‘যে আদালতের ওপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নিজস্ব আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এ মূহূর্তেই জানিয়ে দিচ্ছি, আমি এই দায়িত্ব পালন করছি না।’

তিনি জানান, তাকে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হলেও এখনো নিয়োগপত্র হাতে পৌঁছায়নি। ‘ফরমাল চিঠি পাওয়ার পর আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেব,’ বলেন তিনি।

এসময় তিনি তার ঘনিষ্ঠ বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে হওয়া মামলার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার বন্ধু ফজলুর রহমানের ওপর যে মামলা হয়েছে, আমি সেই মামলায় তার পক্ষে লড়াই করব। এই মুহূর্তে সেটাই আমার নৈতিক দায়িত্ব।’

ভিডিওতে জেড আই খান পান্না আরও জানান, দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সন্তান সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করবেন তিনি। তিনি বলেন, ‘এ দুজনের বিরুদ্ধে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে, সেখানে আমি আমার আইনজীবীসুলভ ভূমিকা রাখব।’

আইনি মহলে জেড আই খান পান্নাকে দীর্ঘদিন ধরে মানবাধিকারকর্মী, গণতন্ত্রপন্থী ভাবমূর্তির আইনজীবী হিসেবে পরিচিত। তবে রাষ্ট্রপক্ষের নিয়োগ গ্রহণ ও পরবর্তী অবস্থান বদলের ঘটনায় ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950