আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো: আদালতে হাসিনার আইনজীবী

০৬ আগস্ট ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
আবু সাঈদ ও শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন

আবু সাঈদ ও শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাক্ষ্যগ্রহণ শেষে জেরাকালে শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন, আবু সাঈদ হত্যার ফুটেজ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এর মাধ্যমে তৈরি করা হয়েছে। এ সময় আদালতে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের অনেকে হাসাহাসি শুরু করেন। জবাবে সাক্ষী এ কে এম মঈনুল হক বলেন, এটি সত্য নয়।

বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বেলা ১১টার পর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। 

প্রত্যক্ষদর্শী হিসেবে নিজেদের জবানবন্দি তুলে ধরেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী রিনা মুরমু  ও এনটিভির রংপুর করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক।  জবানবন্দিতে গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনা বর্ণনা করেন তারা। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। 

সাংবাদিক মঈনুল হককে জেরা করতে গিয়ে আইনজীবী আমির হোসেন দাবি করেন, আবু সাঈদের ওপর হামলার যে ভিডিও ফুটেজ রয়েছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে মঈনুল হক এই দাবি অস্বীকার করে জানান, ফুটেজটি তিনি নিজেই ধারণ করেছেন এবং সেটি সম্পূর্ণ সত্য।

প্রসঙ্গত, গত ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন ৩ আগস্ট দিন ধার্য করেন আদালত। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬