শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি

১৭ জুন ২০২৫, ১১:২২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:৫৮ AM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন, যা দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সাত দিনের মধ্যে তারা হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচার প্রক্রিয়া চলবে। পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ২৪ জুন।

এর আগে, সোমবার ট্রাইব্যুনাল দুই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল। মামলার অপর আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদিন আদালতে উপস্থিত ছিলেন।

গত ১ জুন এই মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে অভিযোগ পাঠ করে শোনান, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

গত ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে জুলাই-আগস্টের গণহত্যার নির্দেশদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়।

এর আগে ১৭ ডিসেম্বর আরও দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। ওই আন্দোলনে প্রায় দেড় হাজার নিরস্ত্র মানুষ প্রাণ হারান বলে তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬