কর্মক্ষেত্রে সুনাম পাবেন কী উপায়ে? আত্মবিশ্বাস বাড়াবে যে ৫টি সহজ অভ্যাস

১৬ আগস্ট ২০২৬, ০৬:৫৬ PM
কর্মক্ষেত্র

কর্মক্ষেত্র © সংগৃহীত

কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বা উদ্বেগ থাকাটা স্বাভাবিক ব্যাপার। তবে আত্মবিশ্বাস প্রবল হলে যে কোনও জটিল পরিস্থিতিরও মুখোমুখি হওয়া যায়। তবে এটা ঠিক, যে আত্মবিশ্বাস সকলের সমান নয়। যাদের তা রয়েছে, তাদের চলন-বলন, কাজে কর্মেই তা লক্ষ করা যায়। পেশাগত ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব নেতিবাচক প্রভাবই ফেলে। মনোবিজ্ঞানে একে বলা হচ্ছে ‘ইমপস্টার সিনড্রোম’। 

এটি থাকলে জানা বিষয়েও ভুল হতে থাকে, কথা বলার সময়ে তা তালগোল পাকিয়ে যায়, বিভ্রান্তি আসে। এই অবস্থা কাটিয়ে ওঠার জন্যই আত্মবিশ্বাস বৃদ্ধি করা জরুরি। তবে এমনও নয় যে, আত্মবিশ্বাস গড়ে তোলা খুব কঠিন বা অসম্ভব কোনও কাজ। যদিও রাতারাতি তা তৈরি হওয়ার সহজ উপায় নেই, তবে এমন কিছু অভ্যাস আছে যা রপ্ত করলে মনের জোর বাড়বে অনেকটাই।

আত্মবিশ্বাস বৃদ্ধির সহজ কিছু কৌশল

শরীরের ভঙ্গি
শরীরের ভঙ্গিমা, আদবকায়দা, অঙ্গভঙ্গি, সবই মনের অবস্থা প্রতিফলন ঘটায়। তাই মিটিং চলার সময়ে বা কথোপকথনের সময়ে সোজা হয়ে বসুন, কাঁধ সোজা রাখুন এবং বক্তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। কোনও বিষয়ে জানা না-ও থাকতে পারে, সেটি স্পষ্ট ভাবেই জানাতে হবে। বদলে কোন কোন বিষয় আপনার জানা রয়েছে, সেগুলি নিয়ে কথা বলুন।

আরও পড়ুন: শুধু ডিগ্রি থাকলেই মিলবে না চাকরি, বদলে যাচ্ছে নিয়োগের মানদণ্ড

সময়জ্ঞান থাকা জরুরি
সময়জ্ঞান থাকা খুব জরুরি। কাজ নির্ধারিত সময়েই শেষ করার চেষ্টা করতে হবে। সময়মতো কাজ শেষ করার অসুবিধা থাকলে সে বিষয়ে আগে থেকেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাখুন। আপনি কী কী কাজ করছেন, কতটা করেছেন, তা বিস্তারিত ভাবে কর্তৃপক্ষকে জানিয়ে রাখুন। 

সময়মতো কাজ শেষ করা ও নিজের কাজ নিয়ে জানিয়ে রাখার অভ্যাস, আত্মবিশ্বাস বৃদ্ধি করবে স্বাভাবিক নিয়মেই। এই অভ্যাস মেনে চলতে পারলে কাজের জায়গায় আপনি সব সময়েই সুনজরে থাকবেন।

ছোট ছোট লক্ষ্যপূরণ
নিজের প্রতি ভরসা তৈরি হওয়ার একটি উপায় হল, রোজ ছোট ছোট কিছু লক্ষ্য পূরণ করার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে, রোজ ৩টি করে কাজ রেখে সেটি সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন। এই অভ্যাস আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।

সঠিক পরিকল্পনা জরুরি
আত্মপ্রত্যাশা যেন বাস্তমসম্মত হয়। আত্মবিশ্বাসের অনেকটা জুড়ে রয়েছে আত্মমূল্যায়ন। যে ভাবনা নিয়ে এগোবেন আর কাজের জায়গা বা পরিপার্শ্ব যে ভাবে মূল্যায়ন করবে, তার মধ্যে বার বার সামঞ্জস্যের বড়সড় ঘাটতি তৈরি হলে আত্মবিশ্বাস টাল খায়। তাই আত্মবিশ্বাস বজায় রাখতে পরিকল্পনা সঠিক হওয়া জরুরি। 

কোন কাজটি কীভাবে করবেন তার পরিকল্পনা আগে থেকেই করে নেবেন। যেমন, রোজ সকালে এসে কী কী কাজ করতে হবে অফিসে তার রুটিন বানিয়ে নেবেন। সেই তালিকা চোখের সামনে থাকলে কাজে সুবিধা হবে এবং কোন কোনটি করলেন ও কোনটি পারলেন না, সে ব্যাপারে ধারণাও থাকবে। এতে অহেতুক দুশ্চিন্তা বা উদ্বেগ হবে না।

ইতিবাচক ভাবনা
নিজের সম্পর্কে সবসময় ইতিবাচক কথা বলা জরুরি। তবে সেটা যেন অতিরঞ্জিত না হয়। নিজের ভাল দিকগুলি কর্মক্ষেত্রে সকলের সামনে তুলে ধরুন। নিজের বিষয়ে যদি নেতিবাচক কথা বলেন, সে ক্ষেত্রে আত্মবিশ্বাস তলানিতে চলে যেতে পারে। 

সমালোচনা করুন, তবে তা যেন গঠনমূলক হয়। সমালোচনা করার সময় কাজের ভালমন্দ যেন মুখ্য হয়ে ওঠে। মনের মধ্যে রাগ বা নেতিবাচক ভাবনা পুষে রাখলে আত্মবিশ্বাসের উপরেও তার প্রভাব পড়ে।

সূত্র: আনন্দবাজার ডট কম

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬