এবারের রমজানে পাওয়া গেল ৫ জুমা, সবশেষ কবে পেয়েছিলেন রোজাদাররা?

২০ মার্চ ২০২৬, ০৩:১০ PM , আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৩:১৯ PM
বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল © সংগৃহীত

আজ (২০ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালন করা হয়েছে।

সাধারণত এক মাসে ৪টি শুক্রবার বা জুমা থাকে। কিন্তু কখনো কখনো ৫টিও মেলে। আর রমজানের জুমা মানেই মুসলিমদের জন্য বেশ আনন্দের খবর।

তবে ৩ বছর পর আবারও বাংলাদেশের মুসলমান রোজাদাররা এক রমজানেই পেল ৫টি জুমা। সর্বশেষ ২০২৩ সালের রমজান মাসে ছিল ৫টি জুমা।

আর শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। ওই বছরের প্রথম রোজাই ছিল জুমার দিন। পরে আরও চারটি জুমা পেয়েছিল মুসলিমরা। আর ঈদ হয়েছিল রবিবার।

ওই বছরের মতো এবারও মিলছে ৫টি জুমার। আজ শুক্রবার, জুমাটি এবারের রমজানের ৫ম জুমা। এর আগে ২য় রমজান (২০ ফেব্রুয়ারি) ছিল প্রথম শুক্রবার, এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শুক্রবার পড়েছিল। ফলে আজ ছিল জুমাতুল বিদা।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ হচ্ছে। আর আগামীকাল শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬