সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মানুষের

২০ মার্চ ২০২৬, ১১:১৬ AM
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায়

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় © সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় এই জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন হাফেজ মো. সাজিরুল ইসলাম। এতে মোট ২৩ জন মুসল্লি অংশ নেন, যার মধ্যে ২১ জন পুরুষ এবং একজন নারী ও একটি ছেলে শিশু ছিল।

মুসল্লি আবদুর রহিম গাজী জানান, তারা নিজেদের উদ্যোগেই নামাজ আদায় করেছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করছেন।

নামাজে অংশগ্রহণকারীরা বলেন, আগে তারা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ঈদের জামাতে অংশ নিতেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬