সাক্ষাৎকার

বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমার এই সফলতা—বুয়েটে প্রথম আসীর

আসীর আনজুম খান

আসীর আনজুম খান © ফাইল ছবি

তিনি সব সময় আমাকে গাইড করেছেন। আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বাবা-মা তো সব সময় ছায়ার মতো ছিলেনই। তবে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন বড় ভাইয়া।
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি রিপোর্ট
আপডেট: ৩০ নভেম্বর -০০০১, ১২:০০ AM

আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কাজ করেছে আমার বড় ভাই আসীর ইনতেসার খানের। তিনি সব সময় আমাকে গাইড করেছেন। আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বাবা-মা তো সব সময় ছায়ার মতো ছিলেনই। তবে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন বড় ভাইয়া।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার অনুভূতি প্রকাশকালে এসব কথা বলেন আসীর আনজুম খান। 

তিনি বলেন, আমার বড় ভাইয়ের নাম আসীর ইনতেসার খান। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গ্রাজুয়েশন শেষে কিছুদিন বুয়েটে শিক্ষকতাও করেছেন। তিনি বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন। তার অনুপ্রেরণাতেই আজ আমার এই সাফল্য।

আরও পড়ুন: ‘তুই বুয়েটে যাস না, প্রয়োজনে রাজশাহী-খুলনাতে পড়’

তিনি আরও জানান, আমি নটরডেম কলেজের গ্রুপ-৬ এর শিক্ষার্থী ছিলাম। সত্যি কথা বলতে কলেজে স্যাররা যেভাবে আমাদের বিষয়ভিত্তিক পড়াতেন এরপর আর বাইরে কোথায় পড়ার দরকার হয়নি। স্যাররা খুব আন্তরিকতার সাথে আমাদের পড়াতেন। এটা খুব ভালো দিক ছিল।

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬