হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে নির্বাচনী সহিংসতার খবর শোনা যাচ্ছে। বিশেষ করে, জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃতাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। এরই মধ্যে, গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের হামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই প্রথম প্রতিপক্ষকে হত্যার ঘটনা ঘটলেও এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিগত কয়েকদিন ধরে সারাদেশে এগারো দলীয় প্রার্থীদের ওপর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হামলার ধারাবাহিক পরিণতি এটি। এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে এগারো দলের জোয়ার বন্ধ করা যাবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগম্যাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি বলেন, দেশের মানুষ যখন দীর্ঘদিন পর বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই এই হত্যাকাণ্ড বিএনপির নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চরিত্র স্পষ্ট করেছে। হামলা করে প্রতিপক্ষকে দমন করার এমন হীন চেষ্টা শুধু ফ্যাসিস্ট লীগের চরিত্রকেই স্মরণ করিয়ে দেয়।

এ এনসিপি নেতা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই প্রথম প্রতিপক্ষকে হত্যার ঘটনা ঘটলেও এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিগত কয়েকদিন ধরে সারাদেশে এগারো দলীয় প্রার্থীদের ওপর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হামলার ধারাবাহিক পরিণতি এটি। এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে এগারো দলের জোয়ার বন্ধ করা যাবে না।

আশঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এরকম বর্বর হত্যাকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য অশনিসংকেত।

সবশেষে হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি অবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে জনগণ এই অরাজকতাকারীদের প্রতিরোধ করতে বাধ‍্য হবে।

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950