এবার পাওনাদারদের কোম্পানির শেয়ার দেওয়ার ঘোষণা ইভ্যালির রাসেলের

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
ইভ্যালির লোগো ও প্রতিষ্ঠাতা রাসেল

ইভ্যালির লোগো ও প্রতিষ্ঠাতা রাসেল © সংগৃহীত

পাওনাদারদের শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের ইকমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রতিষ্ঠাতা রাসেল। আজ বুধবার (৫ জানুয়ারি) ফেসবুকে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ইভ্যালি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এক কোটি অধিক অর্ডার ডেলিভারি করেছে, যা তাদের শীর্ষ ইকমার্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রমাণ। তবে সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ব্যবসায়িক দুর্ঘটনার কারণে অনেকের জমাকৃত অর্থের বিপরীতে পণ্য সরবরাহ করতে পারছে না ইভ্যালি। এর ফলে, পাওনাদারদের জন্য শেয়ার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

রাসেল তার পোস্টে বলেন, "আমরা আমাদের মুনাফা থেকে আপনাদের পাওনা পরিশোধ করার চেষ্টা করছি। অনেকেই শেয়ার নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তাই আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করছি। যদি আপনি ইভ্যালির শেয়ার নিতে চান, তাহলে আমাদের নির্ধারিত ফর্মটি (ফর্ম লিংক) পূরণ করতে পারেন।"

এছাড়া, এই প্রক্রিয়া সম্পূর্ণ বাংলাদেশের প্রচলিত আইন এবং নীতি অনুসরণ করে সম্পাদিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগ: ইভ্যালি
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close