সাক্ষাৎকার

অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি

ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © সংগৃহীত

মজার এক্সপ্রেস পরিবহণে (ঢাকা মেট্রো- ব ১৪-০২৫৬) চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। পরে তিনি বাস থেকে আর যাত্রাবাড়ীতে নামেননি চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে।
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি রিপোর্ট
আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু বলেন, হামজার এক্সপ্রেস পরিবহণে (ঢাকা মেট্রো- ব ১৪-০২৫৬) চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। পরে তিনি বাস থেকে আর যাত্রাবাড়ীতে নামেননি চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে। এ সময় বাসের সুপারভাইজার পারভেজ অনেক ডাকাডাকি করলে তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনো জানা যায়নি। বর্তমানে ৬০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

ট্যাগ: পুলিশ
জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদ নন
  • ১৭ এপ্রিল ২০২৬
আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা যোগাতে গার্মেন্টসে কাজ করতে চান …
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬