১৩ দিনের ছুটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলবে ১ জানুয়ারি

১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৮ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী বছরের ১ম দিন ১ জানুয়ারি ক্যাম্পাস খোলা হবে। ১৩ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

তিনি বলেন, ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ১১দিন শীতকালীন ছুটির জন্য এবং তার পরের ২দিন শুক্রবার ও শনিবার মিলে মোট ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে যথারীতি সব ক্লাস-পরীক্ষা চালু থাকবে। 

তিনি আরও বলেন, নির্বাচনে ক্যাম্পাস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ক্যাম্পাস এবং আবাসিক হল বন্ধ থাকবে কি-না সে বিষয়ে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাঁকী বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে হল বন্ধ ছিল। এবার আবাসিক হল খোলা থাকবে। তবে যদি পরিস্থিতি খারাপ হয় সে বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিবো।

সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬
হেলমেট পরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা
  • ০২ এপ্রিল ২০২৬