আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির ২ বছর মেয়াদী আহ্বায়ক কমিটি অনুমোদন

১৫ জুন ২০২৬, ১০:৩৮ AM
আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন ও সদস্য সচিব কাজী মোহাম্মাদ শামসুদ্দীন

আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন ও সদস্য সচিব কাজী মোহাম্মাদ শামসুদ্দীন © টিডিসি ফটো

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ‘গাউসিয়া কমিটি বাংলাদেশে’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দুই বছর মেয়াদী এই কমিটিতে ৪১ সদস্য স্থান পেয়েছেন।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মনজুর আলম (মনজু)। এর আগে গত ১২ জুন আলহাজ্ব মুহাম্মদ মনজুর আলম (মনজু) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ নিজাম উদ্দিনকে আহ্বায়ক এবং মোহাম্মদ আজিজুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কাজী মোহাম্মাদ শামসুদ্দীন সদস্য সচিব এবং মোহাম্মদ রাকিন জাফরী যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন জামাল উদ্দিন ও মোবারক খান।

নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মুহাম্মদ জিয়া উল্লাহ রেফায়ী, মুহাম্মদ ইব্রাহিম হোসেন আসিফ, মুহাম্মদ হাফেজ ওয়ায়ের উদ্দিন, মোজাম্মেল হোসাইন, মুহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ, মুহাম্মদ মিনহাজ সামি, মুহাম্মদ মিরাজুর রহমান, মুহাম্মদ তাইফুল ইসলাম, মুহাম্মদ আব্বাস খান, মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ হাসনাত উল্লাহ, পীরজাদা সৈয়দ ইউসুফ ফারসান, মুহাম্মদ শেখ নাঈম, হারুন উর রশীদ, মুহাম্মদ রহমত উল্লাহ, মুহাম্মদ উসমান গাজী, মুহাম্মদ মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

বিবৃতিতে বলা হয়, আহ্বায়ক কমিটির কার্যকাল ১২ জুন ২০২৬ থেকে ১১ জুন ২০২৮ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্দেশনা এবং আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নীতিমালার আলোকে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কমিটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা, শিক্ষাবিষয়ক সহযোগিতা এবং আদর্শভিত্তিক নেতৃত্ব বিকাশেও কমিটি কার্যকর অবদান রাখবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি প্রবাসী শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে মিশরে অবস্থানরত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি মানবিক সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধি, এবং শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা, সাহিত্য, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রমকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে। তাদের প্রত্যাশা, আল-আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ কমিটি একটি সেবামূলক, আদর্শিক ও মানবিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে এবং প্রবাস জীবনে শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬