২৪ ঘন্টার মধ্যে মেসেজ অদৃশ্য করার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

০১ মে ২০২১, ০১:০৪ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যে মেসেজ অদৃশ্য করার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এক সপ্তাহে, নাকি ২৪ ঘণ্টার মধ্যে মেসেজ মুছে ফেলবেন-এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের খবর প্রকাশকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো জানিয়েছে, বেটা ভার্সনে নতুন একটি ফিচার ইতিমধ্যে যোগ করা হয়েছে। পরীক্ষা শেষ হলে সব ব্যবহারকারীর কাছে যাবে।

পাঠানো বার্তা এক সপ্তাহের মধ্যে অদৃশ্য করার ফিচার হোয়াটসঅ্যাপে আগে থেকেই ছিল। অনেকে তার আগেই মেসেজ মুছে ফেলতে চান। তাই ২৪ ঘণ্টার একটা অপশন আনতে চাইছে কোম্পানিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস এবং অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে থাকা ফিচারটি ডেস্কটপ এবং ওয়েব ভার্সনেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াবেটাইনফোর দাবি, ২৪ ঘণ্টার মধ্যে মেসেজ অদৃশ্য করার ফিচার ব্যবহারকারীদের বাড়তি সুরক্ষা দেবে।

আগে ধারণা করা হয়েছিল, দুটি অপশনের একটি থাকবে। এখন মনে হচ্ছে দুটি অপশনই রাখবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ গত কয়েক বছর ধরে তাদের নিরাপত্তা সংক্রান্ত ফিচার আপডেটে ব্যস্ত। এর ভেতর তারা সমালোচনায় পড়ে ফেইসবুকের সঙ্গে ডেটা শেয়ারের বিষয়টি নিয়ে।

ফেইসবুকের মালিকানাধীন কোম্পানিটি আবার ডেটা শেয়ারের আপডেট তাদের ব্যবহারকারীদের মনে করিয়ে দিচ্ছে।

পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
খাল পুনঃখনন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থনীতি শক্তিশালী হ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এবার রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬