এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়নি: চেয়ারম্যান

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৩ PM
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার © টিডিসি ফটো

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার নির্দিষ্ট কোন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে পরীক্ষার প্রস্তাবিত রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এটির চূড়ান্ত অনুমোদন দেবে।

‘এইচএসসি পরীক্ষা শুরু ৩ নভেম্বর’ শিরোনামে একাধিক অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে রবিবার (০৪ সেপ্টেম্বর) তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ/রুটিন চূড়ান্ত অনুমোদন দিলে দেশের সকল বোর্ডের ওয়েবসাইটে সেটি প্রকাশ করা হবে। শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হওয়ার আগে এ ধরনের তারিখ আসলে ‘গুজব’। আমরা এখনো কোন তারিখ চূড়ান্ত বলে জানাইনি।

আরও পড়ুন: ফেসবুকে ছড়ানো ‘৩ নভেম্বর এইচএসসি পরীক্ষা’ নিয়ে যা জানা গেল

চলতি বছর বন্যা পরিস্থিতির কারণে এসএসসি-সমমান এবং এইচএসসি-সমমান পরীক্ষা পিছিয়ে যায়। এসএসসি পরীক্ষা চলতি মাসের ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা পহেলা অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ১০ অক্টোবর থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।

গেল কয়েকদিন থেকেই এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ নিয়ে চারদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে অনেকটা বিরক্ত শিক্ষাবোর্ড। অধ্যাপক তপন কুমার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারিখ/রুটিন জানানোর আগে কেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এসব বিষয় নিয়ে কথা বলেন? আমরা আশ্বস্ত করছি, রুটিন/তারিখ চূাড়ান্ত হলে দ্রুতই জানিয়ে দেবো।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। অন্যান্য বছরের হিসেবে প্রতি বছর দেড় থেকে দুই লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন থেকে ঝড়ে পড়েন। সে অনুযায়ী ১৩ থেকে সাড়ে ১৩ লাখ ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহন করতে পারেন।

এদিকে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে আগামীকাল সোমবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন। সভা শেষে এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9