রাজশাহী শিক্ষা বোর্ডে সেরা রাজশাহী, দ্বিতীয় বগুড়া

১৫ অক্টোবর ২০২৪, ০১:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ড © সংগৃহীত

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মধ্যে রাজশাহী জেলার পরীক্ষার্থীরা ফল ভালো করেছেন। আর দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া জেলা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অলিউল আলম। এ সময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, রাজশাহীতে পাসের ৮৯ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৭৭ দশমিক ৩১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: ঢাবির ‘সি’ ইউনিটে ভালো ফলের জন্য যা করণীয়

এ ছাড়া নাটোরে পাসের হার ৭৪ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। নওগাঁয় পাসের হার ৭৪ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২২১৬ জন শিক্ষার্থী। পাবনায় পাসের হার ৮১ দশমিক ৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৯২ জন শিক্ষার্থী।

অন্যদিকে, সিরাজগঞ্জে পাসের হার ৭৫ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। বগুড়ায় পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী। জায়পুরহাটে পাসের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৫৬ শিক্ষার্থী।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অলিউল আলম বলেন, রাজশাহী শিক্ষানগরী। রাজশাহীর শিক্ষার্থীরা ভালো ফল করেছে। তারা এবারও শিক্ষানগরীর সুনাম ধরে রেখেছে।

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now