বাস থেকে নামার সময় হাতের আঙুল হারালেন শিক্ষার্থী

২৫ আগস্ট ২০২২, ১২:৩২ AM
বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র জাওয়াহের সুবাহ নওসিন বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার সময় বাসের দরজায় হাত আটকে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের অর্ধেক অংশ ছিড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (২৪ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কুমিরাস্থ ক্যাম্পাস হতে ছেড়ে ২৩৯ নম্বর বাসে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী নগরীর জিইসি এলাকায় নামার সময় বাসটি সম্পূর্ণ দাঁড়ানো অবস্থায় ছিলো না। যার কারণেই এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান, এমনভাবে আঙুল কাটছে যা কোথাও জোড়া লাগানো সম্ভব হবে না। জোড়া লাগালে পরে ইনফেকশন হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। অপারেশন হবে। জোড়া লাগানো সম্ভব না, যতটুকু ট্রিটমেন্ট করে সুস্থ করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। 

তবে শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ গাড়ির ফিটনেস ভালো নাই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কথা শুনেন না। যার দরুণ শিক্ষার্থীদের ভোগান্তিসহ নানা দূর্ঘটনার শিকার হতে হয়। তাই তাদের দাবি শিক্ষার্থীদের বহনের জন্য ভালো গাড়ির ব্যবস্থাসহ ছাত্রদের নামানোর ক্ষেত্রে গাড়ি সম্পূর্ণ থেমে গেলে তারপর নামাতে। যাতে করে আজকের মত ঘটনা আর না ঘটে।  

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীর একমাত্র ভরসা বিশ্ববিদ্যালয়ের বাস। নিয়মিত চট্টগ্রাম শহর থেকে কুমিরাস্থ বিশ্ববিদ্যালয় ক্যম্পাস , মীরসরাই থেকে সীতাকুণ্ড হয়ে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে যাতায়াত করে।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬