বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:২০ PM

© সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের দিনাজপুর বাইপাস সড়কে আনুষ্ঠানিকভাবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ অন্যতম নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ।

ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত), সহ-সভাপতি বিওটি এবং সভাপতি সিন্ডিকেট বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এ বি এম শরিফুজ্জামান শাহ্ ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল বিভাগীয় মেডিকেল অফিসার (ডিএমও) ডা. মো. আনিসুল হক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মো. সাইদুল ইসলাম প্রমূখ।

এছাড়াও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে শহরের সুধীজন, শিক্ষানুরাগী,রাজনীতিবিদ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্থানীয় শিক্ষানুরাগী অধ্যাপক ড. এ. বি. এম শরিফুজ্জামান শাহ্ নিজ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করেন। চলতি বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বর্তমানে সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ভাড়ায় নেওয়া একটি ভবনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম চলছে। খুব শিগগিরই শহরের বাইপাস সড়কে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জায়গার ওপর বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬