সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন: ঢাবি উপাচার্য

১০ আগস্ট ২০২০, ০১:২৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজ সোমবার এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিবস শুভ জন্মাষ্টমী। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, অধর্ম, কুসংস্কার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে সাম্য, ভ্রাতৃত্ব, অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।”

শ্রীকৃষ্ণ তাঁর জীবনাচরণ ও কর্মের মধ্যদিয়ে সমাজে মানবপ্রেম, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আদর্শ ও দর্শন অনুসরণের মাধ্যমে আমাদের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

উপাচার্য শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শ্রী শ্রী জন্মাষ্টমী’ উৎসবের সাফল্য এবং সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল 
  • ২৪ অক্টোবর ২০২৬
‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬