করোনায় চলে গেলেন চবি অধ্যাপক শফিউল আলম

০৭ আগস্ট ২০২০, ১২:৩৫ AM
অধ্যাপক শফিউল আলম তরফদার

অধ্যাপক শফিউল আলম তরফদার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক শফিউল আলম তরফদার (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে মারা যান তিনি।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ফোরকান বলেন, ৯ জুন অধ্যাপক শফিউল আলম তরফদার করোনা পজিটিভ হন। এরপর থেকে নগরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রাতে করোনার কাছে হার মেনে তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, আক্রান্ত হওয়ার পর থেকেই শফিউল আলম তরফদার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল।

জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬