মিশর

বিশ্ববিদ্যালয়ে শতাধিক ছাত্রীকে যৌন নিপীড়ন তরুণের

০৪ জুলাই ২০২০, ০১:০৪ PM

© ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ের শতাধিক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং নানাভাবে প্রতারণার অভিযোগ উঠেছে মিশরের ২২ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। মিশর সরকার এরই মধ্যে ওই তরুণের বিরুদ্ধে তদন্ত চালানোর কথা জানিয়েছে।

জানা গেছে, ওই তরুণ বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। নানাভাবে তিনি নারীদের সঙ্গে প্রতারণা করতেন। এইউসি কর্তৃপক্ষ বলছে, ওই তরুণ ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন। তারপর নানা সময়ে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি করতে থাকেন তিনি।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোতে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটিতে (এইউসি) শতাধিক নারীকে ওই তরুণ যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে।

এক নারী শিক্ষার্থীর অভিযোগ, আমাদের ১৩ থেকে ১৪ বছর বয়সে ওই তরুণ আমাকে এবং আমার বোনকে যৌন নিপীড়ন করেছে। এ ব্যাপারে মুখ খুললে আপত্তিকর ছবি প্রকাশ করার হুমকি দিয়েছিলেন ওই তরুণ।

আরেক নারীর অভিযোগ, ওই তরুণ আমাকে বলেছিল, আমি যদি তার ব্যাপারে মুখ খুলি, তাহলে সে আমার পরিবারের কাছে বলবে যে, আমি তার সঙ্গে রাত কাটিয়েছি। এমনকি আমার কাছ থেকে দফায় দফায় সে টাকা হাতিয়েছে সব ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে।

আরেক নারী শিক্ষার্থীর অভিযোগ, আমি তখন বিদ্যালয়ের ছাত্রী। ওই সময় আমার সঙ্গে ঘুরতে গিয়ে যৌন হয়রানি করেছে সে। এ ব্যাপারে তরুণের বাবার সহযোগিতা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

তিনি আরো বলেন, আমি যখন এইউসিতে ভর্তি হই, তখন আবারো তার খপ্পরে পড়ে যাই। এমনকি সে আমার সঙ্গে পরিবারের সদস্যদের মতো জোর-জবরদস্তি করতো। আর নানা ঘটনার ছবি তুলে রাখতো। পরে সেগুলো ব্যবহার করে নিজের ফায়দা হাসিলের চেষ্টা করতো।

সূত্র: আরব নিউজ

সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিএনপি করতে হলে এসএসসিতে জিপিএ ২.৫০, এইচএসসিতে ৩.৫০ করার আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
আকতার গ্রুপ নিয়োগ দেবে ১০ টেরিটরি সেলস অফিসার, আবেদন ১৭ নভে…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬