ঢাবির নতুন উপ-উপাচার্য হচ্ছেন মাকসুদ কামাল

২৪ জুন ২০২০, ০৪:৫১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদের স্থলাভিষিক্ত হবেন তিনি। বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ-এর মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার স্থলে নিয়োগ পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো নিজামুল হক ভূইয়া জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগের বিষয়টি পাস হয়েছে বলে শুনেছি। তবে এখনও প্রজ্ঞাপন পাইনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গত ২২ জুন অধ্যাপক ড. নাসরীন আহমাদ-এর মেয়াদ শেষ হয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close