মেডিকেল কলেজে অপেক্ষমান তালিকা হতে ভর্তি পেছাল

১৯ এপ্রিল ২০২০, ১১:১২ PM

© প্রতীকী ছবি

দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে চতুর্থ দফায় মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা হতে ভর্তির সময়সীমা পেছানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গত ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে চতুর্থ দফায় মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা হতে ভর্তির সময়সীমা নির্ধারিত ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক উক্ত সময়সীমা (ভর্তি কার্যক্রম) পরিবর্তন করে কলেজের একাডেমিক কার্যক্রম পুরোপুরি চালু হওয়ার প্রথম পাঁচ কর্ম দিবসের মধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

গত বছরের ১৫ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল। প্রায় সাড়ে ১০ হাজার আসনের বিপরীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ৪৯ হাজার ৪১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, উত্তীর্ণরা মেধাক্রম অনুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। বাকিরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।

উত্তীর্ণদের মধ্যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯০.৫, তিনি একজন ছেলে শিক্ষার্থী। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৮৯।

দেশের ৩৬টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে চার হাজার ৬৮টি। আর বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ৩৩৯টি।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬