ওড়না না পরায় র‍্যাগিংয়ের শিকার দুই ছাত্রী

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯ PM

© সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুই ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়েছেন। গত বুধবার ও বৃহস্পতিবার তাদের দুই দফায় র‌্যাগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ওড়না না পরা, কোরআনের সুরা বলতে না পারায় ও ম্যানার না জানার কথা বলে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্রীরা নতুন দুই ছাত্রীকে মানসিক নির্যাতন করেন। তাদের র‍্যাগিংয়ের শিকার ওই দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।

র‍্যাগিংয়ের শিকার ছাত্রীরা জানান, গত সোমবার তাদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। এরপর বুধবার বিশ্ববিদ্যালয়ের চেকপোস্ট সংলগ্ন এক ছাত্রী মেসে তাদের ডেকে নিয়ে গিয়ে র‌্যাগ দেওয়া হয়। একজন সেদিনই অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার রাতে অপর এক ছাত্রীকে আবার সিনিয়র ছাত্রীরা ডেকে পাঠালে সেখানে দ্বিতীয় দফায় তার সঙ্গে ওড়না না থাকায় ও সুরা বলতে না পারায় মানসিক নিপীড়ন করা হয়। এরপর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তিনি কক্ষে ফিরে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে গেলে সেদিন রাতেই প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে বমি করলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়ের এমন অবস্থার খবর পেয়ে তার মা ক্যাম্পাসে এসে বলেন, ‘আমার মেয়কে অমানবিকভাবে র‌্যাগ দেয়া হয়েছে। তাকে পোশাক পরা, সুরা বলা এসব বিষয়ে র‌্যাগ দেওয়া হয়েছে। আমার মেয়ে কী পোশাক পরবে সেটা আমি ঠিক করব। ওরা কে এসব নিয়ে কথা বলার’।

অসুস্থ দুই ছাত্রীকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. শেখ সুজন আলী, সহকারী প্রক্টর ও নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল-জাবির, অগ্নিবীণা হলের হাউস টিউটর মাসুদুল মান্নান ও নাট্যকলা বিভাগের শিক্ষক মুশফিকুর রহমান হীরক।

আল-জাবির বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব। আমি আমার শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারলে আমার দায়িত্বে থাকার কী দরকার। শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এটি স্পষ্ট যে তার ওপর মানসিক চাপ প্রয়োগ করা হয়েছে এবং এতে সে ভীত হয়ে পড়েছে। পরবর্তীতে সে সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে। এই শিক্ষার্থী একজন মুক্তিযোদ্ধার সন্তান, এই মানসিক নির্যাতন যারা করেছে তার বিচার না করতে পারলে আমি আমার সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, এর সঙ্গে যারা যুক্ত থাকুক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে চার সদস্যের একটি অ্যান্টি র‍্যাগিং কমিটি গঠন করে দিয়েছি। খুব দ্রুতই জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই ক্যাম্পাসে র‍্যাগিংয়ের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না।

প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬